✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২১-১২-০৭, | ০৫:০৫:৩৭ |ভারত থেকে আরো পাঁচ মিলিয়ন ডোজ টিকা আসবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের যত ডোজ টিকা দরকার বাংলাদেশকে তা ভারত সরবরাহ করবে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ
বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের এ ব্যাপারে ভাবনার কারণ নেই। বাংলাদেশের যত ডোজ দরকার ভারত সরবরাহ করবে।
এগুলো কি চুক্তির টিকা কি না-এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমার কাছে তো চুক্তিই এটা। যা লাগে সব দেবে ভারত।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||