সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

নিজ দপ্তরকে এক নম্বর বানাতে চান পরিবেশমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-২৪, | ০৪:৫৭:৫৫ |

নিজের দপ্তরকে এক নম্বর বানাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করব। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।

শনিবার সকালে ফেনীর জেলা প্রশাসক ও বন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার সারা দেশের নদী ও খাল দখলমুক্ত করতে ডিজিটাল সার্ভে শুরু করেছি। যে কোনো মূল্যে বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখন থেকে ফসলি জমির মাটি কাটা ও সনাতন পদ্ধতির ইটভাটাগুলো আর চলতে দেওয়া যাবে না।

তিনি বলেন, অতীতেও ফেনী ছিল ফেনসিডিলের ট্রানজিট পয়েন্ট। এখন হয়েছে ইয়াবা ট্রানজিট, আমরা ফেনীকে মাদকমুক্ত করতে ফেনীর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে দিয়ে তার সহযোগিতা চাইব।

এ সময় তার সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনীর পরিবেশ কর্মকর্তা শওকত আরা কলী প্রমুখ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...