✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

কর্মীর হয়ে মিটিং করবে এআই!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-২১, | ০৪:২৮:৪৯ |

কর্মীর হয়ে মিটিংয়ে অংশ নেওয়ার জন্য এআই অবতার তৈরির সুবিধা আনছে ওটার নামের একটি সফটওয়্যার কম্পানি। এআই অবতারটি আচরণ, কণ্ঠস্বর ও দক্ষতা নকল করতে পারবে। কর্মীর ভয়েস রেকর্ড ও মিটিং নোটস ব্যবহার করে প্রক্সি দেবে মিটিংয়ে। নির্দিষ্ট কর্মীর ভয়েস রেকর্ড ও মিটিং নোটস দিয়ে এআই অবতারকে প্রশিক্ষণ দেওয়া যাবে।

এগুলোর মাধ্যমে অবতারকে নিজের কিছু বৈশিষ্ট্য দিতে পারবেন কর্মী। এতে সময় বাঁচবে, মিটিং ছাড়াও অন্য কাজে মনোযোগ দেওয়া যাবে। ওটারের প্রধান নির্বাহী স্যাম লিয়াং জানান, দিনে ১০টি মিটিংয়ে অংশ নেওয়ার অভিজ্ঞতা হওয়ার পরই এআই অবতার তৈরির কথা তাঁর মাথায় আসে। কর্মীর হয়ে ৯০ শতাংশ প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে এআই অবতার।

যে ১০ শতাংশ উত্তর দিতে পারবে না সেগুলো মানবকর্মীর কাছে পাঠিয়ে দেবে। গ্রাহকসেবা, বিপণন ও দলগত কাজের আপডেট জানার ক্ষেত্রে এআই অবতার ব্যবহার করা যাবে। এআই অবতার তৈরির ক্ষেত্রে কারিগরি ও সামাজিক সীমাবদ্ধতা রয়েছে। যেমন—এআই অবতারকে সঠিক সময়ে কথা বলানো, কথা শোনানো বা মানুষের মতো আবেগ শেখানো কঠিন।

সশীরের উপস্থিত না থেকেও তথ্য ও আইডিয়া শেয়ার করার ক্ষেত্রে কাজে আসতে পারে এআই অবতার। তবে মানবকর্মীর বিকল্প হবে না, বরং সময় স্বল্পতা দূর করতে সহায়ক হবে।

উল্লেখ্য, বছর শেষে এআই অবতারগুলোর প্রটোটাইপ তৈরি হয়ে যাবে বলে জানান স্যাম লিয়াং।

সূত্র : বিজনেস ইনসাইডার


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..