✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-১৪, | ০৩:৩০:০১ |

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার মাহাথিরের একজন মুখপাত্র বিবৃতিতে জানান, তিনি একটি ইনফেকশনে ভুগছেন। তবে কী ধরনের ইনফেকশন তা প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের।

৯৮ বছর বয়সী মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুইবার হৃদরোগে আক্রান্ত হন এই প্রবীণ নেতা। ২০২১ ও ২০২২ সালেও হৃদরোগের জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাইপাস সার্জারিও রয়েছে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফেরেন। তবে অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..