✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জীবাণু অস্ত্র : নিজে করে অন্যের ওপর আরোপ করার রেকর্ড আছে রাশিয়ার : যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১২, | ১৯:৪৮:২৪ |

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের ইতিহাস বেশ ভালোভাবেই নথিভুক্ত রয়েছে৷

রাশিয়ার অনুরোধে ডাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “ইউক্রেনের কোনো জীবাণু অস্ত্রের কর্মসূচি নেই। যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্রের পরীক্ষাগার নেই। সেটা রাশিয়ার সীমান্তের কাছাকাছি বা কোথাও নেই।”

বৃটিশ প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়- লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, বরং রাশিয়াই ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে। ওই বৈঠকে তাৎক্ষণিকভাবে আসন্ন হুমকির কোন প্রমাণ প্রদান না করলেও তিনি বলেন, “নিজে কিছু করে অন্য দেশগুলোকে সে কাজ করার জন্য মিথ্যাভাবে অভিযুক্ত করার ‘ট্র্যাক রেকর্ড’ রয়েছে রাশিয়ার।”

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন বিতর্কের কেন্দ্রে রয়েছে এই রাসায়নিক অস্ত্র। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন দেশে রাসায়নিক অস্ত্র তৈরি করছে। এই বিষয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়েছিল রাশিয়া।

যদিও, ইউক্রেন রাশিয়ার এই অভিযোগ ইতিমধ্যেই অস্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া নিজেই ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে চায় বলে এমন বাহানা তৈরি করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..