✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার সুলতান সুলেমান মসজিদে রাশিয়ার বোমা হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১২, | ১৯:৪৩:১০ |

সম্প্রতি ইউক্রেনের মারিউপল শহরের একটি শিশু হাসপাতাল এবং মাতৃ সেবা কেন্দ্র রাশিয়া হামলা চালানোয় গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মসজিদে বোমা হামলার অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, মারিউপল শহরের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ওই শহরে এমনিতেই উপর্যুপরি বোমা হামলা চলমান থাকায় মসজিদটিতে বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছিল যাদের মধ্যে শিশু ও বয়োজ্যেষ্ঠ মিলে ৮০ জনের বেশি ছিল। তাদের মধ্যে তুরস্কের নাগরিকও রয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটে লিখেঃ

“মারিউপলে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রোক্সেলানা (হুররাম সুলতান) এর মসজিদে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে। তুরস্কের নাগরিক সহ ৮০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু গোলাগুলির কারণে সেখানে লুকিয়ে রয়েছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..