✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনের সব শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত ইইউ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১১, | ১৯:২৭:৩১ |

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশ বলেছে যে, তারা “যুদ্ধের কারণে ইউক্রেন থেকে সমস্ত শরণার্থীদের” অস্থায়ীভাবে সুরক্ষা দেবে। সেই সাথে ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ড থেকে রাশিয়ান বাহিনীকে পুরোপুরিভাবে এবং নিঃশর্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংস্থাটি।

ফিনানশিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছেঃ শুক্রবার ভোরে ভার্সাইতে ইইউ শীর্ষ সম্মেলনে জারি করা এক ঘোষণায় নেতারা বলেছেন যে, বেসামরিক নাগরিকদের উপর হামলা সহ (ইউক্রেনে) আক্রমণের জন্য দায়ী রাশিয়ান এবং বেলারুশিয়ানদের  তাদের অপরাধের জবাব দেওয়া উচিত।

রাশিয়া এবং তার মিত্র বেলারুশের উপর আরো চাপ প্রয়োগ করতে বদ্ধপরিকর- একথা উল্লেখ করে ইইউ নেতারা বলেছেন, “আমরা (ইতিমধ্যেই) উল্লেখযোগ্য সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং (ভবিষ্যতে) আরো নিষেধাজ্ঞা আরোপের পথে দ্রুত অগ্রসর হতে প্রস্তুত রয়েছি।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..