✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনে ৬,০০০ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-১০, | ১৯:১৯:৪৫ |

ইউক্রেনে হামলার পর থেকে গত দুই সপ্তাহে সেখানে রাশিয়ার ৫ হাজার থেকে ৬ হাজার সেনা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা বলছেন, নিহতের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে দেওয়া সহজ নয়। খবর সিবিএস নিউজ ও বিবিসির।

সিবিএস নিউজকে মার্কিন কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যত রুশ সেনা নিহত হয়েছেন, আহত তারও তিন গুণ।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রুশ সেনাদের মৃত্যুর এই হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেন।

তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১২ সহস্রাধিক রুশ সেনা নিহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..