সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৯, | ১৮:৫৯:২৯ |

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের উপর নিষেধাজ্ঞা আরোপ করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তিকে লক্ষ্য করেছেন। তিনি রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের জ্বালানি আমদানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের বন্দরগুলোতে আর রাশিয়ার তেল গ্রহণ করা হবে না। “আমরা পুতিনের যুদ্ধে ভর্তুকি দেওয়ার অংশীদার হবো না।”

ইউএসএ টুডে’র এক প্রতিবেদনে বলা হয়ঃ

বাইডেন জানান যে, তিনি ইউরোপীয় মিত্রদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এটাও জানান যে, তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দেওয়ার মতো অবস্থানে নেই। বাইডেন বলেন, রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমাতে “দীর্ঘমেয়াদী কৌশল” তৈরি করতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

উল্লেখ্য, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার অর্থনৈতিক শক্তি ভেঙে দিতে দেশটির কাছ থেকে জ্বালানি তেল না নেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..