সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় শাহবাগ থানায় মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৪, | ০৬:৪৪:২৯ |

হাইকোর্টের সামনে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জারেজকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে নিহতের পরিবার। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় জারেজের পাশাপাশি অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিন সকালে মরদেহ নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন আশরাফুল হকের পরিবারের সদস্যরা। এসময় তারা বলেন, কারোর সাথে শত্রুতা ছিল না আশরাফুলের। তিনদিন আগে বন্ধু জারেজের সাথে ব্যবসার কাজে ঢাকা আসেন তিনি। এর পর থেকেই মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কীভাবে খোঁজ পেয়েছেন এমন প্রশ্নের উত্তরে জানানো হয়, সবশেষ তিনদিন আগে মোবাইল ফোনে কল করলে ওপাশ থেকে রিসিভ করে জানানো হয় মোবাইলটি তিনি কুড়িয়ে পেয়েছেন।

পরিবারের দাবি, সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিকে গ্রেফতার করতে হবে। একইসাথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এদিন ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রংপুরের বদরগঞ্জে কাচাঁমালের ব্যবসা করতেন নিহত আশরাফুল। পুলিশ জানায়, টাকা পয়সার লেনদেনে এ ঘটনা ঘটতে পারে। এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...