✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনের দুই শহরে রাশিয়ার আংশিক যুদ্ধবিরতি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৫, | ১৯:৫৭:৪৯ |

আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মস্কোর সময় সকাল ১০টায় রাশিয়ান পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে। যেন বেসামরিক নাগরিকরা মারিউপোল এবং ভলনোভাখা শহর নিরাপদে ছেড়ে যেতে পারে। এ নিয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষও একমত হয়েছে।

যদিও বিবিসি বলছে, তারা এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো বিবৃতি পায়নি। এর আগে মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো চলমান অবরোধের মধ্যে একটি মানবিক করিডোরের আহ্বান জানিয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..