সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সংশোধিত সাধারণ ছুটির প্রজ্ঞাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১১, | ১০:২৫:২৭ |

করোনা সংক্রমণের কারণে সরকারি ছুটির দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না- এমন শর্ত দিয়ে আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সাধারণ ছুটির সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সন্ধ্যা ৬টার পর বের হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে কয়টা পর্যন্ত বের হওয়া যাবে না তা উল্লেখ ছিল না। সংশোধিত প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সাংবাদিকদের বিষয়েও একটি অস্পষ্টতা ছিল শুক্রবার জারি করা প্রজ্ঞাপনে।

সাধারণ ছুটি চলাকালে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হওয়া সম্পূর্ণ নিষেধ। তবে অন্য সময়েও জরুরি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে বের হওয়া যাবে না।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আগের প্রজ্ঞাপনে দুইটি বিষয়ে অস্পষ্টতা ছিল। এর মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বের হওয়া যাবে না- তা উল্লেখ করে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসনের আগের প্রজ্ঞাপনে সাংবাদিকদের বিষয়ে শুধু ‘সংবাদপত্র’ উল্লেখ করা হয়েছিল। এখানে ‘গণমাধ্যম’ (ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া) শব্দটি যোগ করা হয়েছে। যাতে প্রিন্ট ও ইলেকট্রনিক্স সব গণমাধ্যমকেই বুঝানো হয়েছে।

করোনাকালীন পরিস্থিতি সামাল দিতে গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী টানা ছুটি চলছে। এর মধ্যে তিন দফা ছুটি বাড়ানো হয়েছে। এর আগের ছুটির প্রজ্ঞাপনগুলোতে বিভিন্ন দিকনির্দেশনা থাকলেও ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু সর্বশেষ জারি করা প্রজ্ঞাপনে সন্ধ্যা ৬টার পরও কেউ যদি বাইরের রাস্তায় বের হন সে ক্ষেত্রে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..