✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ১৫:৫২:০৩ |দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আজ। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৪ মে) অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
এর আগে, গত ১৭ মে (শনিবার) একইভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এই বর্ধিত ছুটির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্যই দুটি শনিবার অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের ধারাবাহিকতায়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||