✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারল বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১৩:১১:০৫ |

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টির বাধায় বারবার থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শেষ পর্যন্ত ড্র হয়েছে। শেষ দিনের চা–বিরতির ঠিক পরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ম্যাচ ড্র হওয়ার। এতে ১–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল।

শেষ দিনে ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে মাঠে নামে কিউইরা। আগের দিন উইকেট না পাওয়া বাংলাদেশি স্পিনাররা এদিন খানিকটা সাফল্য পান। অফ স্পিনার নাঈম হাসান ৪ উইকেট তুলে নেন ৪৪.২ ওভারে ১০২ রান দিয়ে। হাসান মুরাদ ও সাইফ হাসান একটি করে উইকেট নেন, আর একটি রান আউট হয়।

নিউজিল্যান্ড ‘এ’ প্রথম ইনিংসে ৩৭৯ রানে অলআউট হয়ে নেয় ২০ রানের লিড। দলের পক্ষে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে নিক কেলির ব্যাট থেকে। ৮৩ রান নিয়ে দিন শুরু করে সেঞ্চুরি করে থামেন ১০৩ রানে। তার ১৬৭ বলের ইনিংসে ছিল ৭টি চারে ও ৬টি ছক্কা। আরেক অপরাজিত ব্যাটার ম্যাথু বয়েল করেন ৫৮ রান।

বাংলাদেশ ‘এ’ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৮৭ রান করার পরই দুই দল ড্র মেনে নেয়। এনামুল হক ২৪ রান করে প্রথম উইকেট হিসেবে ফিরলে, সাইফ হাসান করেন ১৬ রান। দিন শেষে অপরাজিত ছিলেন জাকির হাসান (২৪*) ও অমিত হাসান (২১*)।

চার দিনের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল নিউজিল্যান্ড ‘এ’। দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ায় ১–০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..