সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৫, | ১৩:০৭:২৮ |

গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- বৈরী হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব।

খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

-গাইবান্ধা প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..