✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি আরবে ১৩ হাজার প্রবাসী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৪, | ১৩:০৬:৩৩ |

সৌদি কর্তৃপক্ষ এক সপ্তাহের ব্যবধানে ১৩ হাজার ১১৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। আবাসিক, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ

এদের মধ্যে ৮ হাজার ১৫০ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৩৪৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় এবং ১ হাজার ৬২৪ জনকে শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় কিংবা যানবাহন সুবিধা প্রদান করে তাহলে তাকে অন্তত ১৫ বছরের কারাদণ্ডসহ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা, পাশাপাশি তাদের সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

এছাড়া আইন ভঙ্গ কারী অভিযুক্তদের বিরুদ্ধে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে অভিযোগ জানাতে টোল ফ্রি ৯১১ নম্বর এবং অন্যান্য রাজ্য থেকে অভিযোগ জানাতে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..