✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২২-১১-১৬, | ১১:৪৮:৫৮ |বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সোমবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য অ্যাম্বাসের নামে এক অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ২০১৮ সালের নির্বাচন নিয়ে বলেন, ‘আমি শুনেছি, পুলিশ কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।’ সব দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচনের প্রত্যাশার কথাও জানান রাষ্ট্রদূত।
জাপানের রাষ্ট্রদূতের ওই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি।’
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||