✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

এবার বাতিল প্রাথমিকের সাময়িক পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-১১, | ১০:১০:২১ |

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারের সাধারণ ছুটির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে ২৫শে এপ্রিল পর্যন্ত। এই অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৫ই এপ্রিল থেকে ২৪শে এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সিলেবাস অনুযায়ী আগামী ১৫ থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও এমন পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..