সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ব্যাংকে জনগণের আমানত নিরাপদ রয়েছে: বাংলাদেশ ব্যাংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-১৩, | ১১:১৫:৫৯ |

দেশের ব্যাংকগুলোতে তারল্যের কোনো সংকট নেই, ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র (ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন) সাঈদা খানম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

এতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..