সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আইএমএফের ঋণ কঠিন শর্তে নয়: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০৯, | ১০:৫৭:৫৮ |

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আমরা নেব। তবে কঠিন কোনো শর্তে ঋণ নেব না।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আইএমএফের কঠিন শর্তের বিষদ ব্যাখ্যা দেননি ওবায়দুল কাদের। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অতীতে আইএমএফের ঋণের শর্ত সম্পর্কে আমাদের ধারণা আছে। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো শর্ত আমরা মানব না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে ডলারসংকট রয়েছে। রিজার্ভে চাপ বাড়ছে। এ সময় আমাদের টাকা দরকার। ঋণের জন্য আইএমএফের সঙ্গে আলোচনা চলছে। যেটি যৌক্তিক, সেটিই করা হবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..