প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত সনদ নিজেই লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৩, | ১০:৩৯:৫০ |

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিজেই তার স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন, তিনি আজকের ভাষণের মাধ্যমে সেটি লঙ্ঘন করেছেন।

 

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি ব্যাখ্যা করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট নিচের কক্ষ সাধারণ নির্বাচনে এবং ১০০ সদস্যের উচ্চকক্ষ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে গঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনও প্রয়োজন হবে।

 

এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে নিষ্পন্ন হয়েছিল। এটি নতুন করে আরোপ করার কোনও সুযোগ নেই।

 

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনও বডি গঠনের বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না। এটি সম্পূর্ণ নতুন ধারণা।

 

ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপি আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা আহ্বান করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...