✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

‘গুজরাট ট্র্যাজেডি’তে প্রধানমন্ত্রীর শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১১-০১, | ১০:১৮:৫৮ |

ভারতের গুজরাটে দীপাবলি উৎসবের সময় মাচ্চু নদীর ঝুলন্ত ব্রিজ ভেঙে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক লোকের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিত এক শোক বার্তায় তিনি বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ভারতের সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা আরও বলেন, ‘ঘটনার সাথে সাথে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের আমরা প্রশংসা করি।’

শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন। একইসঙ্গে তিনি বলেন, আমি আশা করি শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি যোগাবে।

শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।

সূত্র: বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..