সর্বশেষ :
এতিমদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও কন্যা রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর তারেক রহমানকে অভিনন্দন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে স্টারমারের আশা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ‘সবার আগে বাংলাদেশ’ বিরোধী আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করা হবে বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী ‘চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়’ রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারির এখতিয়ার বাড়লো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-২৭, | ০৯:২৭:১৭ |

প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখতিয়ার বাড়লো। রাষ্ট্রপতির ক্ষমতাবলে এ সংক্রান্ত রুলস অব বিজনেস ১৯৯৬-এ প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। বিশেষ সহকারীদের কার্যপরিধি বাড়াতে রুলস অব বিজনেসে নতুন ধারা যুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সই করা রুলস অব বিজনেসের এই সংশোধনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গেজেট আকারে প্রকাশিত হয়।

এই সংশোধনী অনুযায়ী বিশেষ সহকারীরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

এক্ষেত্রে রুলস তিন ‘বি’-এর ক্লজ ২-এর পরে ২ ‘এ’ যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় বা বিষয়াবলির কার্য সম্পাদনের জন্য একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিতে পারেন। একজন বিশেষ সহকারী প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে তাকে অর্পিত এই ধরনের কার্যনির্বাহী কার্যাবলি এবং বিশেষ কার্য সম্পাদন বা নিষ্পত্তি করবেন।’

‘রুলস অব বিজনেসের আগের বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী জনস্বার্থে উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ করতে পারেন। আগের কার্যপরিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সহায়তা সেবা ও সহায়তা প্রদানের দায়িত্ব দিতে পারেন। তারা প্রধানমন্ত্রীর অর্পিত কাজ সম্পন্ন করবেন।’

প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত দুজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও মাহফুজ আলম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...