সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এত বাজে পারফরম্যান্স গত ৮ বছরে দেখিনি: পাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১২-০৪, | ০৯:০৩:০১ |

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে চরম নাখোশ হয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন কি আসন্ন নিউজিল্যান্ড সিরিজ শেষেই হেড কোচ রাসেল ডমিঙ্গোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (৪ ডিসেম্বর) বিসিবি প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তার মতে, গত ৮ বছরে বাংলাদেশ দলের এতো বাজে পারফরম্যান্স তিনি কখনও দেখেননি।

শুরুটা হয়েছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। বাছাই পর্ব কোনো ভাবে পার হতে পারলেও মূলপর্বে ধরাশায়ী হয় টাইগাররা। বিশ্বমঞ্চে এত বাজে হারের পর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে পাকিস্তানকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের জন্য আতিথীয়তা দেয় বাংলাদেশ। তবে জায়গা বদল হলেও রূপ বদল হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টির সবগুলো ম্যাচেই হেরে যায় স্বাগতিকরা। এরপর দুই টেস্টের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় মুমিনুল হকের দল।

শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও বাংলাদেশকে হুংকার দিচ্ছে সফরকারিরা। টাইগারদের নিয়মিত এত বাজে পারফরম্যান্সে হঠাৎ করেই ক্ষেপলেন বিসিবি সভাপতি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..