✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ‘রাজি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-১০-২০, | ০৮:৫৫:৪৫ |

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, মিয়ানমারের সামরিক জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয়েছে। মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে আগের করা সব চুক্তি অনার করেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক সরকার আগের করা সব চুক্তির অনার করেছে। তবে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ডকুমেন্ট চায়। রোহিঙ্গারা যখন এখানে আসে, তখন তো ডকুমেন্ট নিয়ে আসেনি। আর আমরা বলেছি, গেলে পুরো ফ্যামিলি যাবে।

চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা বলেছি- মিয়ানমার রোহিঙ্গাদের নিতে চাইলে নিয়ে যাক।আমরা ফেরত পাঠাতে এক পায়ে দাঁড়িয়ে। তবে কবে নেবে, তার কোনো ডেট এখনো ঠিক হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনাদের বলার পর মিয়ানমার সীমান্তে বোমাবাজি কমেছে। তবে জিরো লাইনে ৫ হাজার রোহিঙ্গা আছে। আমরা চীনকে বলেছি, মিয়ানমারকে তারা যেন বলে এসব রোহিঙ্গাদের ভেতরে নিয়ে যাও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..