সর্বশেষ :
শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সংরক্ষিত নারী আসন : কার ভাগে কয়টি? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন, দিলেন সততার বার্তা দেশের জন্য জনস্বার্থে ভালো কাজ করতে সচিবদের প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : কৃষিমন্ত্রী

ভারতকে ধন্যবাদ জানালো রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৩-০৩, | ০৭:৫০:২৪ |

‘ইউক্রেন সংকটে ভারসাম্যপূর্ণ’ অবস্থানের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। নয়াদিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বুধবার বলেছেন, ইউক্রেনের সঙ্কটে ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য রাশিয়া ভারতের কাছে কৃতজ্ঞ এবং নয়াদিল্লি সেটার গভীরতা বুঝতে পারে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর বরাতে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়- ডেনিস আলিপভ বলেছেন, “আমরা ভারতের কৌশলগত অংশীদার। জাতিসংঘে প্রদর্শিত ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। ভারত এই সংকটের গভীরতা বুঝতে পারে।”

গত ২৫ ফেব্রুয়ারি ইউক্রেন থেকে রুশ সেনাদের দ্রুত সরিয়ে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছিল রাশিয়া। সেখানে ভোটাভুটিতে অংশ নিয়ে ১৫ দেশের মধ্যে খসড়ায় সমর্থন জানায় ১১টি দেশ। যে তিন দেশ ভোট দেওয়ায় বিরত ছিল, তাদের মধ্যে চীন ও সংযুক্ত আরব আমিরাতের সাথে ছিল ভারতও।

ওদিকে, দু’দিনের বিতর্কের পর বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। ইউক্রেনে শান্তি ফেরাতে ১৪১-৫ ভোটে পাস হওয়া ওই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ মোট ৩৪ রাষ্ট্র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...