✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ নেয়নি চীন-ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২৬, | ০৭:০১:০০ |

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করা হয়েছিল। সেখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত।

নিরাপত্তা পরিষদের মোট ১৫ সদস্য দেশের মধ্যে ১১ সদস্য ওই প্রস্তাবনার পক্ষে অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে।
বলাবাহুল্য প্রস্তাবনার বিপক্ষে ভোট দেয়া একমাত্র দেশ হলো রাশিয়া।

বার্তা সংস্থা রয়টার্স এবং জাতিসংঘ সূত্রে এ তথ্য জানা গেছে।

রাশিয়া নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করায় শুক্রবার উত্থাপন করা ওই খসড়া প্রস্তাবটি আটকে যায়। তবে, প্রস্তাবটি পাশ না হওয়াকে নিজেদের বিজয় হিসেবেই দেখছে পশ্চিমা দেশগুলো। তারা বলছে, এর মাধ্যমে রাশিয়ার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা প্রকাশ হয়ে পড়েছে।
এই খসড়া প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ অধিবেশনে তোলা হবে এবং সেখানে সহজেই পাশ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..