✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাজধানীতে চলছে অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলেই জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-১০, | ০৬:৫২:৪০ |
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযান চলছে। আজকের অভিযানে ঢাকায় ৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে জরিমানা করা হচ্ছে।

বিআরটিএ’র এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. সরওয়ার আলম বলেন, এক টাকাও অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। সবাইকে সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না- তা দেখার জন্য ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে।

তিনি বলেন, প্রতি মুহূর্তেই আমাদের অভিযানের দল নিজেদের অবস্থান পরিবর্তন করছে। যেন সব পথেই তারা অভিযান পরিচালনা করতে পারে। অতিরিক্ত ভাড়া আদায় করার প্রমাণ পাওয়া গেলেই বাসগুলোকে আর্থিক জরিমানা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..