সর্বশেষ :
রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়ে শহীদ মিনার প্রাঙ্গণ রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ফুল বিক্রেতা নারীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু মে থেকে : পরিবেশমন্ত্রী এনআইডি সংশোধনে নতুন নিয়ম : সব আবেদন যাবে ডিজির কাছে ১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী চিকিৎসকদের কাজ সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল ইসি চাঁদাবাজি-দখলবাজির তথ্য জানতে ওয়েবসাইট খুললেন মির্জা ফখরুল

বছর শেষের দিকে এআই ফিচার আনছে অ্যাপল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০২-০৫, | ০৫:০৭:১২ |

জেনারেটিভ এআই সফটওয়্যার ফিচার নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল। বছরের শেষ দিকে অ্যাপলের আইওএস, আইপ্যাড ও ম্যাকওএস প্ল্যাটফরমে এআই ফিচারগুলো ব্যবহার করা যাবে। সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বৃহস্পতিবার এই তথ্য জানান অ্যাপলপ্রধান টিম কুক।

তিনি বলেন, ‘ভবিষ্যতে মানবসভ্যতার মোড় বদলে দেবে এমন সব প্রযুক্তিতে আমাদের বিনিয়োগ অব্যাহত থাকবে।

এসব প্রযুক্তির মধ্যে এআই অন্তর্ভুক্ত। এআই ফিচার আনতে প্রচুর সময় আর শ্রম দিতে হচ্ছে। বছরের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

এআই ফিচারগুলোর মধ্যে প্রফেশনাল লেভেলের ফটো ম্যানিপুলেশন এবং ওয়ার্ড প্রসেসিং এনহ্যান্সমেন্ট (লেখালেখি, এডিট, প্রিন্ট) থাকতে পারে।

এর আগে সংবাদমাধ্যম ব্লুমবার্গের সংবাদদাতা মার্ক গার্মেন জানান, আইফোনের অপারেটিং সিস্টেমের ইতিহাসে সবচেয়ে বড় আপডেটসহ হাজির করা হবে আইওএস ১৮।
অ্যাপল মিউজিক, কি-নোট, পেজেস ও এক্সকোড সফটওয়্যারে এআই ফিচার যুক্ত হবে। সিরি হবে আরো বেশি উন্নত। এ ছাড়া মেসেজ অ্যাপে মিলবে স্বয়ংক্রিয়ভাবে বাক্য সম্পন্ন করার সুবিধাও।

আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে আইওএস ১৮। জুনে অনুষ্ঠেয় অ্যাপলের বার্ষিক সম্মেলন ডাব্লিউডাব্লিউডিসিতে ডেভেলপাররা এটির বেটা সংস্করণ ব্যবহার করতে পারবেন।

সূত্র : ম্যাকরিউমারস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...