✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হলেন এরিক অ্যাডামস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১১-০৩, | ০৪:৪৬:০৩ |

রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী এরিক অ্যাডামস।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহারটি পরিচালনার জন্য দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে দায়িত্ব পেলেন তিনি।  খবর বিবিসি ও আনাদোলুর।

নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড ডিনকিনস। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩০ বছর পর আবারও কৃষ্ণাঙ্গ মেয়র পেলো নিউইয়র্কবাসী।

১৯৬০ সালে কুইন্সে জন্মগ্রহণ করেন অ্যাডামস। তার মা একজন পরিচ্ছন্নকর্মী এবং বাবা একজন কসাই হিসেবে কাজ করতেন। ২০০৬ সালে তিনি পুলিশের চাকরি থেকে অবসর নেন। এর পর সিনেটর নির্বাচিত হন তিনি। ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অ্যাডামস একজন কিশোর হিসেবে পুলিশ কর্মকর্তাদের হাতে মারধরের বর্ণনা দিয়েছেন।  সে সময় তাকে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছিল।

পরে যখন তিনি পুলিশে যোগ দেন, তখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কৃষ্ণাঙ্গ কর্মকর্তাদের পক্ষে ছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন।

নির্বাচনে জয়ের খবর পেয়ে টুইটবার্তায় অ্যাডামস বলেন, আজ রাতে আমরা বিজয় উদযাপন করব এবং আগামীকাল থেকেই কাজে ঝাঁপিয়ে পড়ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..