সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘আমার ও আমেরিকানদের খুবই ভালো বন্ধু বরিসের সুস্থতা কামনা করছি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-০৭, | ১৭:১০:৪৩ |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনে সুস্থতা কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার তিনি বলেন, আমেরিকান নাগরিকরা তার জন্য প্রার্থনা করছেন। খবর এএফপির

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, আমার ও আমেরিকানদের খুবই ভালো বন্ধু বরিস জনসনের সুস্থতা কামনা করছি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়ার খবরে আমরা মারাত্মক ব্যথিত। আমেরিকানরা দোয়া করছেন, যাতে তিনি সেরে ওঠেন।

প্রয়োজনে চিকিৎসা সহায়তারও প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, আমরা কোনো সাহায্য করতে পারি কিনা, ভেবে দেখছি। বরিস জনসনের সব চিকিৎসকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কী ঘটতে যাচ্ছে, তা নজরে রাখছি।

ট্রাম্প ও বরিস জনসনের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। নির্বাচনেও তারা একই ধরনের জাতীয়তাবাদী বার্তা দিয়েছেন। দুজনেই অভিবাসীদের প্রতি খড়গহস্ত। আঞ্চলিকতার বদলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতেই দুজনের নজর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..