✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রাস্তায় পাওয়া দুই লাখ টাকা মালিককে ফিরিয়ে দিলেন রিকশাচালক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৭, | ০৩:৩৭:৩১ |

নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের ১০ লাখ টাকা সোনালী ব্যাংক হাকিমপুর শাখায় জমা দিতে যাচ্ছিলেন আবুল বাশার মুন নামের এক যুবক। পথে ব্যাগ থেকে দুই লাখ টাকা রাস্তায় পড়ে যায়। হাফিজুল ইসলাম নামের এক রিকশাচালক টাকাগুলো পান। পরে তিনি টাকার মালিককে খুঁজতে থাকেন। তবে মালিকের সন্ধান না পেয়ে হাকিমপুর থানায় টাকা জমা দেন। পরে প্রকৃত মালিককে ওই টাকা হস্তান্তর করে পুলিশ।

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি) চারমাথা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভারতে চাল আমদানি করার জন্য আবুল বাশার মুন নামের এক যুবক ১০ লাখ টাকা হাকিমপুর সোনালী ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। ওই ব্যক্তির ব্যাগের চেন ছেঁড়া থাকায় ব্যাগ থেকে এক লাখ টাকার দুটি বান্ডিল পড়ে যায়। রাস্তায় হাফিজুল ইসলাম নামের এক রিকশাচালক হারিয়ে যাওয়া টাকা পেয়ে প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। পরে উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেনের সহযোগিতায় হাকিমপুর থানায় টাকা জমা দেন হাফিজুল ইসলাম।

টাকা পাওয়ার বিষয়টি হাকিমপুর থানা পুলিশের ফেসবুক পেজে প্রকাশ করা হলে টাকার মালিক আবুল বাশার মুন থানায় এসে টাকা নিয়ে যান।

জানতে চাইলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খায়রুল বাশার শামীম বলেন, এক ব্যবসায়ী তার ছেলে আবুল বাশার মুনের মাধ্যমে টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ব্যাগের চেন ছেঁড়া থাকায় রাস্তায় দুই লাখ টাকা পড়ে যায়। রিকশাচালক হাফিজুলের সততার কারণে প্রকৃত মালিক টাকাগুলো ফিরিয়ে পেয়েছেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..