✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরাকে জঙ্গি হামলার ঘটনায় ১৩ বেসামরিক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৭, | ০৩:২৪:৪৭ |

ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএসআইএল) এর হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ওই সূত্র শাফাক নিউজ অ্যাজেন্সিকে জানিয়েছে, মিকদাদিয়া শহরের আল-রাশাদ গ্রামে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসআইএল। সেখানে পাঁচজন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।

ইরাকের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে এবং হামলাকারীদের খোঁজে এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করেছে।

সাবেরিয়ান নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জঙ্গি হামলায় ১৩ জন মারা গেছে এবং ১০ জন আহত হয়েছে।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..