✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নাইজেরিয়ায় মসজিদে ফজরের নামাজের সময় গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৬, | ০৩:০৫:০৫ |

নাইজেরিয়ায় মসজিদে গুলি চালিয়ে গ্রামের অন্তত ১৮ জন বাসিন্দাকে হত্যা করা হয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গত সোমবার ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রাইজার রাজ্যের মাশেগু অঞ্চলের মাজাকুকু গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ বলছে, হামলাকারীরা জাতিগতভাবে ফুলানি যাযাবর পশুপালক। হামলার পর তারা পালিয়ে গেছে।

এ ধরনের ঘটনায় চলতি বছর সেখানে কয়েকশ মানুষ নিহত হয়েছে। বিশুদ্ধ পানি এবং জমির জন্য কয়েক দশক ধরে চলা সংঘাত এভাবে প্রাণ যাচ্ছে নিরীহ গ্রামবাসীর।

মাশেগু স্থানীয় অঞ্চলের চেয়ারম্যান আলহাশান ঈসা বলেছেন, বন্দুকধারী মসজিদে ঢুকেই গুলি চালানো শুরু করে।

নাইজার পুলিশ কমিশনার কুরইয়াশ বলেছেন, হামলার ঘটনাটি গ্রামবাসী এবং ফুলানি পশুপালকদের মধ্যে সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত।

সূত্র: ইন্ডিয়া টুডে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..