✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউক্রেনে অবৈধ আগ্রাসনের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে: বৃটিশ দূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০২-২৫, | ২০:৩৫:০০ |

সার্বভৌম রাষ্ট্রে ইউক্রেনে অবৈধ আগ্রাসনের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন একজন বৃটিশ রাষ্ট্রদূত। নেপালে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত নিকোলা পলিট শুক্রবার বেশ কড়া ভাষায় রাশিয়াকে আক্রমণ করেছেন। এর পাশাপাশি তিনি ইউক্রেনের প্রতি নেপালের জোরালো সমর্থনের জন্য দেশটির প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে নিকোলা পলিট লিখেছেনঃ

“রুশ আগ্রাসন মোকাবিলায় বৃটেন এবং বিশ্বের অন্যান্য দেশগুলো ইউক্রেনের সাথে সংহতি প্রকাশ করছে। একটি সার্বভৌম রাষ্ট্রে অবৈধ আগ্রাসনের জন্য রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। ইউক্রেনের প্রতি নেপালের জোরালো সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার প্রতি কৃতজ্ঞতা।”

ওই টুইটে “রুশ আগ্রাসন বন্ধ করুন” হ্যাশট্যাগ ব্যবহার করেছেন বৃটিশ রাষ্ট্রদূত। এর পাশাপাশি নেপালি প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সাথে নিজের একটি ছবিও শেয়ার করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..