সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিশ্ব বাজারে কমেছে সোনার দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৬, | ১৪:০৮:৪৫ |

বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করায় সোনার দামের ওপর প্রভাব পড়েছে। সোমবার (২৬ মে) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩২ দশমিক ৪ ডলারে। এ ছাড়া ফিউচার মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৩৩১ দশমিক ৯০ ডলারে বিক্রি হয়েছে।

ডলারের মূল্য কমার কারণে বিদেশি ক্রেতাদের কাছে সোনা কিছুটা সস্তা হয়ে ওঠায় সাময়িকভাবে দাম বাড়লেও এখন আবার তা কমছে। গত ২১ মে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৫ শতাংশ বেড়ে হয়েছিল ৩ হাজার ৩০৫ দশমিক ৩৯ ডলার যা ছিল ১২ মে’র পর সর্বোচ্চ।

বিশ্ববাজারে দরপতন শুরু হলেও দেশের বাজারে সোনার দাম এখনো কমেনি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত সপ্তাহে টানা দুই দফায় সোনার দাম বাড়িয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..