✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লিভারপুলের বিজয় মিছিলে গাড়িচাপায় আহত অর্ধশত, আটক ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৪:০৫:৫৯ |

লিভারপুল শহরের কেন্দ্রে সালাহ-অ্যালিসনদের প্রিমিয়ার লিগ জয় উদ্‌যাপনের সময় ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ে। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে চার শিশুও রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং একজন পুরুষকে পুলিশ হেফাজতে নেয়। তবে তিনি চালক কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ধ্যা ৬টার কিছু পর আমরা ওয়াটার স্ট্রিটে একাধিক পথচারীর ওপর গাড়ি উঠার খবর পাই। গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং এক ব্যক্তিকে আটক করা হয়। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এখন ঘটনাস্থলে রয়েছে।’

ঘটনার পর লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ওয়াটার স্ট্রিটের ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা মার্সিসাইড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। জরুরি সেবাদানকারীদের আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।’

ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে এক আতঙ্কের ছায়া ফেলেছে। শিরোপা উদ্‌যাপনে পুরো শহর উৎসবমুখর থাকলেও এই দুর্ঘটনা মুহূর্তেই পরিবেশ বদলে দেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ‘লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। পুলিশ ও জরুরি সেবা সংস্থার দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। তদন্তের স্বার্থে আমরা পুলিশকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দিতে অনুরোধ করছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..