✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৮১ ফিলিস্তিনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৪:০৩:২৩ |

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় গাজা উপত্যকায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জন।

মঙ্গলবার (২৭ মে) অঞ্চলটির চিকিৎসাসূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার "সবাই কষ্ট পাচ্ছে" কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল। পাশাপাশি সাহায্যও বন্ধ করে দিচ্ছে তারা।

এদিকে ২০ বছর বয়সী আহমেদ জালাইতা নামে এক ফিলিস্তিনি মঙ্গলবার সকালে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-আরব পাড়ায় অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে মারা গেছেন।

ফিলিস্তিনের দুইপ্রান্তেই এমন অভিযানে দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ ফিলিস্তিনিদের জীবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে। তবে হামাসকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত তারা থামবেন না বলে জানিয়েছেন নেতানিয়াহু।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় প্রায় ৫৪ হাজার নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..