✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫,৩৯৩ জন চিকিৎসা সেবা পেয়েছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৭, | ১৩:৪৩:০৫ |

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ৩৯৩ জন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। বর্তমানে ৩৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া ৫১ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়ায় পাঠিয়েছে সরকার। সব মিলিয়ে জুলাই আহতদের চিকিৎসা সেবায় সরকার ৬১ কোটি ২ লাখ টাকা খরচ করেছে। আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর, থাইল্যান্ড ও তুরুস্ক পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসারত জুলাই যোদ্ধাদের পরামর্শ সেবা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে, যারা বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..