✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কিলাউয়া আগ্নেয়গিরিতে বিক্ষিপ্ত অগ্ন্যুৎপাত, লাভা উঠে গেল ১০০ তলা উচ্চতায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১৩:২৮:৪০ |

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া থেকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতায় উঠতে দেখা গেছে লাভার আগুনের গোলা। এটি দেখতে ভিড় করেন শত শত পর্যটক।

মঙ্গলবার (২৭ মে) আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, গত রোববার স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অগ্ন্যুৎপাত থেমে যাওয়ার আগে লাভা এক হাজার ফুটেরও বেশি উপরে পৌঁছেছিল, যা প্রায় ১০০ তলার সমান।

মার্কিন আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে কমপক্ষে পাঁচ হাজার ফুট উঁচুতে অগ্ন্যুৎপাতের মতো একটি প্লাম্পও বের হয়। সেই প্লাম্পে ছাই, আগ্নেয়গিরির পাথর এবং ‘পেলের চুল’ নামে পরিচিত আগ্নেয়গিরির কাচের টুকরো ছিল।

পর্যবেক্ষণকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, এই আগ্নেয়গিরির টুকরোগুলো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এজন্য এলাকার বাসিন্দা এবং দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করা উচিত।

কিলাউইয়া হাওয়াইয়ের ছয়টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি এবং এটি রাজ্যের বিগ আইল্যান্ডের হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কে হনোলুলু থেকে প্রায় ২০০ মাইল দূরে অবস্থিত।

এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যেও একটি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ঘন ঘন লাভা ফোয়ারা নির্গত করছে এই আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতটির দৃশ্য দেখতে বরাবরই ভিড় করেন অনেক পর্যটক।

হাওয়াইতে বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি, মাউনা লোয়াও রয়েছে। সেটিও ওই জাতীয় উদ্যানে অবস্থিত। শেষবার ২০২২ সালে অগ্ন্যুৎপাত হয়েছিল আগ্নেয়গিরিটিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..