✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আগুন নিয়ে খেলছেন পুতিন, ট্রাম্পের কড়া বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১৩:১২:৪৮ |

টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। সম্প্রতি দেশ দুটিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করে পুতিন এখন এক ধরনের বিপজ্জনক মনোভাব নিয়ে এগোচ্ছেন। তিনি আগুন নিয়ে খেলছেন।

 

বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সি জানায়, মঙ্গলবার (২৭ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ক্ষমতায় না থাকলে রাশিয়ার সঙ্গে অনেক ভয়াবহ কিছু ঘটতে পারত। সত্যিই ভয়াবহ কিছু।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ‘আবেগতাড়িত’ এবং তা গুরুত্ব দেওয়ার মতো নয়।

প্রসঙ্গত, রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে চাপের মুখে ফেলতে রাশিয়া এই কৌশল নিচ্ছে, যা পশ্চিমা বিশ্বের কড়া প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..