✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জ্যেষ্ঠ আইনজীবী হলেন সুপ্রিমকোর্টের ১৯ আইনজীবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১২, | ১২:৫৭:১৮ |

আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী। 

তালিকায় ড. শাহদীন মালিক, কায়সার কামাল, মোহাম্মদ শিশির মনির, রাশনা ইমামের মতো আলোচিত ও বিশিষ্ট আইনজীবীরা রয়েছেন। 

নতুন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত অন্য ১৫ আইনজীবী হলেন- আমিনুল হক, আবু রেজা মো. কাইয়ুম খান, এসএম মাসুদ হোসেন দোলন, তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ হোসেন, মো. রফিকুর ইসলাম, অরিবিন্দ কুমার রায়, শাহীন আহমেদ, মো. সাদউল্লাহ, রেশাদ ইমাম, ফাতেমা শাহেদ চৌধুরী, এম সাকিবুজ্জামান, মো. জামিল আক্তার এলাহী, মো. আব্দুল কাইয়ুম, মো. শাখাওয়াত হোসেন। 

আইন পেশায় বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা এবং যোগ্যতার জন্য সুপ্রিমকোর্ট এই সম্মানজনক সিনিয়র অ্যাডভোকেট উপাধি করে। উপাধিটি সাধারণত একজন আইনজীবীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা এবং বিশেষ দক্ষতার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এটি আইনজীবীদের পেশাগত মর্যাদার সর্বোচ্চ স্তর।

বুধবার (১২ নভেম্বর) তাদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ১১ নভেম্বরের সভায় সদস্যদের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সেইসঙ্গে ৪৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে। একইসভায় ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া ১৫০ জন আইনজীবীকে আপিল বিভাগে তালিকাভুক্তির ক্ষেত্রে স্ট্যান্ডওভার রাখা হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..