✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-২৩, | ১১:১৬:৩০ |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বনানি কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার সকালে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানি কবরস্থানে যান এবং শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। খবর বাসসের

পুস্পস্তবক অর্পণ শেষে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তাঁরা শহীদদের কবরে ফুলের পাপড়িও ছিটিয়ে দেন। এরপর শেখ হাসিনা ও শেখ রেহানা ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

বনানি কবরস্থানে তাঁদের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৯৭৫ সালের অন্যান্য শহীদরা চির নিদ্রায় শায়িত রয়েছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য ঠান্ডা মাথায় বঙ্গবন্ধু, তাঁর পত্মী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের অধিকাংশ সদস্য ও আত্মীয়-স্বজনকে বর্বরোচিতভাবে হত্যা করে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা সেসময় বিদেশে থাকায় বেঁচে যান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..