✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরাকে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১০-১৪, | ১১:০৮:৫৩ |

কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রাশিদকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের পার্লামেন্ট। নির্বাচিত হয়েই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী মনোনীত করেছেন।

এর মাধ্যমে গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর থেকে এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।

৭৮ বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট। অন্যদিকে বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রিটেনে পড়াশোনা করা প্রকৌশলী রাশিদ (৭৮) ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট প্রার্থী বারহাম সালিহর বিরুদ্ধে জয় পান।

রাশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট।

সুদানি (৫২) এর আগে ইরাকের মানবাধিকার মন্ত্রীর পাশাপাশি শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন।

ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। কিন্তু একটি নতুন সরকার গঠনের পথে এ ভোট খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, নির্বাচনের পর থেকে দেশটির রাজনীতিকরা এটিই করতে ব্যর্থ হচ্ছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..