✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদনে ৫৩ বছরের রেকর্ড ভাঙলো

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০৪-১৮, | ১১:০৪:৫৩ |

দেশে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় রেকর্ড ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতে দেশের ৫৩ বছরের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টায় ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। তবে পাঁচদিনের মাথায় ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় আগের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ডটিও ভেঙে গেল।

পিডিবি সূত্র বলছে, রমজান ও গ্রীষ্মকাল বিবেচনায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টার ফল এই নতুন উৎপাদনের রেকর্ড।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..