✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গৃহবন্দি হলেন সুদানের প্রধানমন্ত্রী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৫, | ১১:০১:৪১ |

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করা রাখা হয়েছে। আল হাদাথ টিভির দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় সোমবার একটি সামরিক দল প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি ঘিরে ফেলে।

সুদানের সেনাবাহিনীর তরফ থেকে এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। তবে এ ঘটনার পর প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে সাধারণ মানুষ। জবাবে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে নিরাপত্তা কর্মীরা।

সুদানের প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টাসহ মোট উচ্চ পদস্থ তিনজন সরকারি কর্মকর্তাকে সেনারা আটক করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। ২০১৯ সালে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়৷ তার অপসারণের পর একটি রাজনৈতিক রূপান্তর হয়েছিল যার মাধ্যমে ২০২৩ সালের শেষ নাগাদ একটি নির্বাচনের আশা করা হচ্ছিল।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..