✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন রাখতে পারব’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৯-১৮, | ১০:৫০:৪৬ |

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত প্রকার অত্যাচার, নির্যাতন আছে সবই করেছে আওয়ামী লীগ সরকার। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ৪ ও ৫ আগস্ট হাসিনা সরকার ২ হাজার মানুষকে হত্যা করে পালিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে মুক্ত, স্বাধীন এই দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন আমরা রাখতে পারব। আওয়ামী লীগের মত শুরু করলে আমরাও টিকতে পারব না। তাই সাধারণ মানুষের কাছে নিজেদের গ্রহণ যোগ্যতা বাড়াতে হবে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ ময়দান মাঠে হরিপুর উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষার জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, কোনো মানুষের ওপর অন্যায়, জুলুম করবেন না। সংখ্যালঘুরা আমাদের আমানত, তাদের রক্ষা করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, বাবার পথ চেয়ে সন্তান অপেক্ষা করছে, বাবা ফিরে আসবে কিন্তু ফিরে আসে না। গুম, খুন, আয়নাঘর বানিয়ে বিএনপির ওপর নির্যাতন চালিয়ে শেখ হাসিনা সরকার। গোলাম আযমের ছেলে সেনা কর্মকর্তা হয়েও ছাড় পাননি।

হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হানু, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..