✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চাল আমদানির প্রয়োজন হবে না : খাদ্য উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-২৮, | ১০:৪৮:০৬ |

খাদ্য মজুদ সন্তোষজনক থাকায় এ বছর বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেন, ‘দেশে খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক, যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি মজুদের মাধ্যমে স্পষ্ট হয়েছে। চলতি বোরো মৌসুমে আবাদ ভালো হয়েছে, আর যদি আমন মৌসুমও ভালো যায়, তাহলে এ বছর বিদেশ থেকে চাল আমদানির প্রয়োজন হবে না।’

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জেলা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকদের সাথে চলতি মৌসুমের বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা, মজুদ ও বিতরণ বিষয়ক মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আজকের দিনে আমাদের খাদ্য মজুদ রয়েছে ১৫ লাখ টন, যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি। আমরা এই সন্তোষজনক অবস্থান বজায় রাখার চেষ্টা করি, কিন্তু মনে রাখতে হবে, এটি একটি চলমান প্রক্রিয়া-একদিকে যেমন সংরক্ষণ হচ্ছে, অন্যদিকে ক্রমাগত খরচও হচ্ছে। শুধু বোরো নয়, সামনে আসছে আউশ ও আমন ধানের মৌসুম। গত বছর বিদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে চাল আমদানি করতে হয়েছে। কিন্তু এবারের বোরো আবাদ এবং সম্ভাব্য আমন ফলন ভালো হলে আমরা নিজেদের চাহিদা মেটাতে পারব, আর বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।’

বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্ব মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগমসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..