সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

গোয়ায় সব সংগঠন-রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিলেন মমতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-২৩, | ১০:৪২:২৪ |

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের এক করতে প্রথমবারের মতো রাজনৈতিক সফরে গোয়া যাচ্ছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের আগে জনগণকে ‘বিভাজনকারী’ নীতির বিরুদ্ধে এক হয়ে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার টুইটবার্তায় মমতা বলেন, ২৮ অক্টোবর প্রথমবার গোয়া সফরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আমি সব সংগঠন, রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিচ্ছি। বিগত ১০ বছর ধরে গোয়ার মানুষ অনেক দুর্ভোগে থেকেছে। আমরা নতুন সরকার গঠন করার মাধ্যমে গোয়ায় নতুন ভোরের সূচনা করব। যে সরকার সত্যিই গোয়ার মানুষের সরকার হবে এবং সেখানকার মানুষের আশা পূরণ করতে দায়বদ্ধ থাকব।

গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এরপর কংগ্রেসসহ বিভিন্ন দল ছে়ড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব। পূজার মধ্যে গোয়ায় দফতরও খুলেছে তৃণমূল।

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ফেলেইরোকে। এমন পরিস্থিতিতে আগামী ২৮ অক্টোবর তৃণমূলনেত্রীর গোয়া যাত্রাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...