✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনা নিয়ে রাশিয়ার বক্তব্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০৪-০৮, | ১০:১৭:১১ |

পবিত্র রমজান মাসের মধ্যে দুই দফায় মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরাইলি পুলিশ। অভিযান কেন্দ্র করে ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের সংঘর্ষ হয়। এর পর ইসরাইলে রকেট ছোড়ার ঘটনা ঘটে। এর জবাবে লেবানন ও গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরাইল।

শুক্রবার ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে জড়িত সব পক্ষকে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। রাশিয়া জানিয়েছে, সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় তারা উদ্বিগ্ন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘাতে যুক্ত সব পক্ষকে আমরা মুখোমুখি হওয়ার মতো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাই। একই সঙ্গে মস্কো উত্তেজনা হ্রাস, সহিংসতা বন্ধ এবং স্থায়ী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।

এদিকে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ বলেছে, তারা ‘সতর্ক’ আছেন। হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাসেম এক টুইটবার্তায় এ কথা বলেন।

অন্যদিকে ইরান লেবাননে ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক গোষ্ঠীকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লেবাননের সঙ্গে ইসরাইল বড় ধরনের সংঘাতে যাবে না। লেবাননভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ওয়াসিল আওয়াদা বলেন, ইসরাইল জবাব দিতে চায়। তবে তারা বড় পরিসরে যুদ্ধ চায় না, যুদ্ধে তারা হিজবুল্লাহকে যুক্ত করতে চায় না।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..